Availability: In Stock

Akshay shamibrikkho || Suparna Chatterjee Ghoshal || অক্ষয় শমিবৃক্ষ || সুপর্ণা চ্যাটার্জী ঘোষাল

Original price was: ₹275.00.Current price is: ₹206.25.

Prices are subjected to change. We will inform you in such cases.
Category:

Description

জীবন বড়োই রহস্যময়ী। সে যে মানুষকে কখন কোন সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়, তা সে নিজেই জানে না। নিজের আস্তিনে সে কত কী-ই যে লুকিয়ে রাখে!
ঠিক যেভাবে অজ্ঞাতবাসের সময় শমিবৃক্ষের কোটরে পাণ্ডবরা লুকিয়ে রেখে গিয়েছিল নিজেদের অমূল্য অস্ত্র, তাদের পরিচয়। কীসের ভরসায়? নিয়তির, জীবনের, এক বৃহৎ সত্তার ভরসায়, যার তল আমরা খুঁজে পাই না। সেই শমিবৃক্ষ কিন্তু সযত্নে রেখেছিল তাদের আয়ুধ, তাদের পরিচয়।
আমাদের যে পরমায়ু, সেও ওই এক অক্ষয় শমিবৃক্ষ। এর কোটরে আমাদের সবটুকু লুকিয়ে থাকে। উপযুক্ত সময় এলেই আমরা সেখান থেকে বেছে নিই আমাদের প্রাপ্যটুকু। যার যা প্রাপ্য! জীবন নামের এই অক্ষয় শমিবৃক্ষ আমাদের কখনও বিমুখ করে না। প্রতিদিন তার কাছে আমরা নত হই। কারণ, আমাদের আর কোথাও যাওয়ার নেই।

মায়ের শ্রাদ্ধের দিন তুহি এমন এক সত্য আবিষ্কার করে ফেলে, যা তার জীবনের ভিতকেই নড়িয়ে দেয়। অসহায় রণেনের লড়াই তার ক্ষমতাবান কাকার সঙ্গে। সেই রণেনকেই জীবনের সুখ-দুঃখের কাণ্ডারী ভাবে পুলকিতা। যার দাদির মতো মানুষ এই দুনিয়ায় বড়োই কম। মোহর আর শুভায়ু এক আশ্চর্য সম্পর্কের টানাপোড়েনে বাঁচে। আবার শ্যামল-আরতির সম্পর্ক কোন তারে বাঁধা, তারা দুজনেই জানে না। সবশেষে পড়ে থাকে এক পাগল কাগজবুড়ো, যে অপেক্ষা করে চলে। কীসের, তা সে নিজেও জানে না।
এই চরিত্ররা এক অক্ষয় শমিবৃক্ষের ছায়ার হেঁটে বেড়ায়। যার নাম জীবন। এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে অলৌকিক আশ্চর্য।

Additional information

Weight 0.385 kg
Dimensions 22 × 12 × 3 in
Availability

In Stock

Binding

Hard Cover

Book Author

Discount

25% off

ISBN

978-81-977763-7-3

Language

Bengali

Pages

129.0

Publisher

BOIBONDHU

Reviews

There are no reviews yet.

Be the first to review “Akshay shamibrikkho || Suparna Chatterjee Ghoshal || অক্ষয় শমিবৃক্ষ || সুপর্ণা চ্যাটার্জী ঘোষাল”

Your email address will not be published. Required fields are marked *