Availability: In Stock

Jaladasyu || Sunil Gangopadhyay || জলদস্যু || সুনীল গঙ্গোপাধ্যায়

Original price was: ₹300.00.Current price is: ₹225.00.

Prices are subjected to change. We will inform you in such cases.
Category:

Description

দিল্লিতে তখন মোগল বাদশাহ আওরঙ্গজেব। বাংলায় চলছে অরাজক অবস্থা। অথচ বাংলা সেসময় সোনার বাংলা। মাঠ-ভরা ফসল, পুকুর আর নদী-ভরা মাছ। দূর-দূরান্ত থেকে সোনার বাংলা দেখতে ছুটে আসে লোক, আবার সোনার বাংলা নিঃস্ব করতে ঝাঁপিয়ে পড়ে লুঠেরা আর ডাকাতের দল।

ডাকাতদের মধ্যে তখন সবথেকে দুর্দান্ত ছিল ফিরিঙ্গি জলদস্যুরা, যাদের চলতি নাম হার্মাদ।

এ গল্প শুরু হয়েছে যখন সবচেয়ে বড় ফিরিঙ্গি জলদস্যু ছিল সিবাস্টিয়ান গঞ্জালেস টিবাও। গঞ্জালেস আর তার ভাইয়ের নামেই লোকে তখন কেঁপে উঠত ভয়ে, এমনই নৃশংস আর নিষ্ঠুর ছিল তারা।

লুঠপাট, ডাকাতি আর হিংস্রতায় ফিরিঙ্গি জলদস্যুদের সঙ্গে পাল্লা দিচ্ছিল আর একটা রাজ্য— আরাকান। সেখানকার লোকদের বলা হত মগ। এই মগ ডাকাতদের সঙ্গে ফিরিঙ্গি ডাকাতদের প্রথমদিকে ছিল দারুণ বোঝাপড়া।

সুনীস গঙ্গোপাধ্যায়ের নতুন উপন্যাস এমনই এক পটভূমিকায় লেখা। ইতিহাস বলে, দুর্ধর্ষ ফিরিঙ্গি জলদস্যু গঞ্জালেস আর তার দলবল নাকি শর্তসাপেক্ষে ধরা দিয়েছিল মোগল সেনাপতি শায়েস্তা খাঁর কাছে। কিন্তু ইতিহাস বলেনি এক অকুতোভয় বাঙালি যুবকের কথা, যে তার প্রচণ্ড জেদ, সাহস আর প্রতিশোধস্পৃহা নিয়ে পাঞ্জা লড়েছিল গঞ্জালেসের ওই জলদস্যু বাহিনীর সঙ্গে।

সেই অজানা কাহিনীই শোনালেন সুনীল গঙ্গোপাধ্যায় এই উপন্যাসে।

Additional information

Weight 0.305 kg
Dimensions 22 × 12 × 3 in
Availability

In Stock

Binding

Hard Cover

Book Author

Discount

25% off

ISBN

9788170669142

Language

Bengali

Pages

122.0

Publisher

Ananda Publisher

Reviews

There are no reviews yet.

Be the first to review “Jaladasyu || Sunil Gangopadhyay || জলদস্যু || সুনীল গঙ্গোপাধ্যায়”

Your email address will not be published. Required fields are marked *