Description
উপন্যাসটি মূলত প্রেমের। তবে এই কাহিনি শুধু প্রেমের বেড়াজালে ঘর বাঁধেনি। দীর্ঘ পাঁচ দশকের সমাজজীবনের যাপন ও নানা সামাজিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে এই কাহিনি। অতি সাধারণ বৈধ বা কোনো অবৈধ পরকীয়া প্রেমের গল্প এটা নয়। সুন্দর সুখী সব সাজানো সংসারের গভীরে, মনের সামান্য ভারসাম্যহীনতা। গোপনে, প্রচ্ছন্নে, তার উপস্থিতি হৃদয়ের গহিন প্রকোষ্ঠে। তা কখনও টলিয়ে দেয় না সামাজিক সংসার। তবুও আজীবন মাঝে মাঝে নাড়া দেয় মনের তন্তুতে। তার বহিঃপ্রকাশ নেই, অথচ শুধু অনুভব আছে মাত্র। ঝড় ওঠে বটে, তবে তার ভেতর একটুও বাতাস নেই।
কাহিনির মূলকেন্দ্রে একটি পঞ্চভুজ, যার পাঁচ কোনায় তিনটি নারী আর দুজন পুরুষ। সেই পাঁচজন মানুষের পাঁচ রঙের মনের সুতো দিয়ে গাঁথা এই নকশিকাঁথা। তার প্রতিটি বুননে মনের চেতন আর অবচেতনের এ ফোঁড়-ও ফোঁড়। অথচ শেষের জরি-পাড়ে সমাজ-সংসারের চোখে সব কিছুই অটুট, তার বুনট বাঁধনে। তবুও কত কথা বলা হয় না! হয়তো বলা যায় না বলেই! থেকে যায় গোপনে। অপহ্নবে।







Reviews
There are no reviews yet.