Description
“লীলা মজুমদার লিখেছিলেন, “শিশির ছিল জাত গল্পকার। নিজের অজান্তে ওর মন গল্প রচনা করত। শৌখিন বড়োলোকেদের খাস গল্প নয়। দুঃখীদের গল্প, সবাই যাদের ঘৃণা করে, তাদের গল্প, চোরছ্যাঁচড়দের গল্প, মুখ্যু গরিবদের গল্প। কিন্তু ওর সব গল্প রক্তমাংসে গড়া মানুষের কথা।”
শিশিরকুমার মজুমদার রচিত কিশোর উপন্যাস সমুদ্রের মণিমুক্ত সেঁচে তুলে আনা হল আরও পাঁচটি রত্ন। এই দ্বিতীয় খণ্ডে রয়েছে—আকাশে আগুন পাতালে আগুন,
ধুর পাহাড়ি লুপ, অখ্যাত সেই নির্ভীক, বানভাসি, বনে-বনান্তে।
এই উপন্যাসগুলিতে মিলেমিশে যায় প্রকৃতিপ্রেম, মানবপ্রেম ও দেশপ্রেম। কিশোর-কিশোরীদের মূল্যবোধের পাঠ
শেখায় শিশিরকুমারের কলম। এই বইয়ের প্রতিটি লেখায় রয়েছে তার স্বাক্ষর।
সত্যজিৎ রায় ও ময়ূখ চৌধুরীর আঁকা মূল অলংকরণগুলি সংকলনটির পূর্ণতা প্রদান করেছে।”







Reviews
There are no reviews yet.