Description
অতীত কি শুধুই স্মৃতি? যে স্মৃতি কখনও আনন্দের বা কখনও খুব কষ্টের? অতীত কি ফিরে আসতে পারে? বারো বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা অনামিকার জীবনকে চিরতরে বদলে দিয়েছিল। শারীরিকভাবে ও বেঁচে ফিরলেও, মানসিকভাবে এখনও সেই অতীতের মধ্যেই ঘোরাফেরা করছে। সময়ের সঙ্গে সঙ্গে জীবনের পথে অনামিকাও এগিয়েছে। বিয়ে, সন্তান, প্রতিষ্ঠা, বিলাসবহুল ভ্রমণ- সবই এসেছে ওর জীবনে। কিন্তু… অতীত ওকে হাতছানি দেয়। আজও। রাজকীয় বিলাসে মোড়া এক অভিজাত ট্রেন যাত্রার মধ্যে হঠাৎ সেই অতীত আবার ফিরে আসে। যারা সবথেকে কাছের মানুষ, তারাই কি সবচেয়ে ভয়ংকর? এই গল্প একটি ডার্ক মনস্তাত্ত্বিক গল্প। এই গল্প প্রতিশোধের। মনের ভেতরে চলতে থাকা সাদা কালো ধূসর দিকগুলোকে তুলে আনে এই উপন্যাস। অতীতের হাতছানি’ একটি টানটান থ্রিলার, যেখানে প্রতিটি চরিত্র আসলে এক একটি মুখোশ। প্রতিটি সত্যের ভেতরে লুকিয়ে আছে আরও গভীর মিথ্যে। ঠিক আমাদের বাস্তব জীবনের মতো।







Reviews
There are no reviews yet.