Description
“আমি একটি দেশের মানুষ, সেই দেশ হয়তো রাষ্ট্র হিসাবে সেরা নয় কিন্তু সভ্যতার দিক দিয়ে অনেক এগিয়ে। আইন শৃঙ্খলায় হয়তো নিখুঁত নয় কিন্তু কার্যকরী গণতন্ত্র আছে। আমি একটি ধর্মে আজন্ম লালিত পালিত। সেই ধর্ম আমাকে সেরা ধর্মের তকমা নিতে প্রচার বা যুদ্ধ করতে উদ্বুদ্ধ করেনি। বরং বসুধৈব কুটুম্বকম এবং যত মত তত পথ শিখিয়েছে। আমি একটি রাজনৈতিক দলে বিলং করি। সেই দলের সবকিছু ঠিক হবে আশা করবেন না। পলিটিক্স ইস আ ডার্টি গেম, অনেকটা রাগবি বা বক্সিংএর মতো, নিয়ম কানুন আছে কিন্তু শক্তি গুরুত্বপূর্ণ। যুক্তির শক্তি, বিশ্বাসের শক্তি এবং অর্থ ও পেশিশক্তি…ওই দেখুন পেশিশক্তি শুনে ঠিকরে উঠবেন না। সেবার আমাদের মেরে তক্তা আর কেস দিয়ে ঠান্ডা করে দিয়েছিল। সেই নিয়েই উপন্যাস ‘এক বিশে বিষ’। ২০২১ যেন ফিরে না আসে আর ভুলেও না যাই!!” ইতিহাস একটা সময়। দলিল আসলে ভূমির পরিচয়। “
এক বিশে বিষ” একটা বিশেষ সময়ের নির্দিষ্ট ভূখণ্ডের সময়চিত্র।
ইতিহাসের এই খণ্ডচিত্র বিশেষ একটা দৃষ্টিকোণ থেকে দেখা।
রাজদরবারের পর্যটক নয় ভূমি ছুঁয়ে বাঁচা মানুষের কলম রক্তের কালিতে চুবিয়ে লেখা উপন্যাস।
‘এক বিশে বিষ’ রাজনৈতিক উপন্যাস হয়েও আদ্যপান্ত সামাজিক উপন্যাস। মানুষের বেঁচে থাকার উপন্যাস, বেঁচে যাওয়ার কথা।







Reviews
There are no reviews yet.