Description
সাম্যের প্রতিশ্রুতি ছিল, এল একনায়কতন্ত্র। শ্রমিকের মুক্তির কথা বলা হল, অথচ শ্রমিকের প্রতিবাদই হয়ে উঠল অপরাধ। কৃষকের নামে বিপ্লব হল, কিন্তু নিজের ফসলের উপর অধিকার হারাল কৃষক। আর মানুষের মুক্তির স্বপ্ন দেখিয়ে গড়ে উঠল গোপন পুলিশ, বন্দিশিবির, নির্বাসন ও মৃত্যুর এক ভয়াবহ ইতিহাস। লেনিনের বলশেভিক বিপ্লব থেকে স্তালিনের গ্রেট পার্জ, গুলাগের বন্দিশিবির থেকে মস্কোর সাজানো বিচার, বিপ্লবের নামে রাষ্ট্রক্ষমতার বিস্তার থেকে আন্তর্জাতিক কমিউনিস্ট রাজনীতির অন্দরমহল-এই গ্রন্থে উঠে এসেছে বিংশ শতাব্দীর ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়। যে মতবাদ মানুষের মুক্তির প্রতিশ্রুতি দিয়েছিল, সেই মতবাদের শাসনেই মানুষকে কেন এত মূল্য দিতে হল? বিষাক্ত বামপন্থা: বিশ্বরূপ সেই প্রশ্নেরই এক নির্ভীক, তথ্যনির্ভর ও নির্মোহ নয়, স্পষ্ট অবস্থানসম্পন্ন ঐতিহাসিক অনুসন্ধান।







Reviews
There are no reviews yet.