Availability: In Stock

Chakra || Sriparna Bandopadhyay || চক্র || শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়

Original price was: ₹270.00.Current price is: ₹202.50.

Prices are subjected to change. We will inform you in such cases.

Description

ইদানীং রাজনৈতিক ও ধর্মীয় অনুভূতিতে ছোঁয়া এড়িয়ে যেমন সাহিত্যচর্চার চল হয়েছে, তাতে সাহিত্য যে সমাজদর্পণ, এই প্রাথমিক শর্তটিই উপেক্ষিত হয়। অথচ একদা বঙ্কিমের হিন্দু জাতীয়তাবাদ যেখানে পাঠ্যসূচীর অঙ্গ ছিল, সেখানে বাঙালীর মননজুড়ে ক্রমশ মাণিক-সুনীল-সমরেশের বামপন্থার মৌরুসীপাট্টা। দীর্ঘদিন ধরে প্রগতিশীলতা, ধর্মনিরপেক্ষতা, মানবতাবাদ ইত্যাদি ইতিবাচক বৈশিষ্ট্যগুলিকে বামপন্থার সঙ্গে সংশ্লিষ্ট ধরে নিয়ে সাহিত্য-সংস্কৃতির সঙ্গে বামপন্থার রসায়নই পশ্চিমবঙ্গের বাঙালী স্বাভাবিক বলে জেনেছে, যেখানে দক্ষিণপন্থা অস্পৃশ্য, এমনকি দেশাত্মবোধও স্থূলতা। আর প্রকৃত নিরপেক্ষ অবস্থানকে দেখা হয় সবচেয়ে সন্দেহের চোখে, যে কোনও পক্ষেরই স্বার্থ ও বিশ্বাসকে তোয়াজ না করে সমাজকে দেখে নির্মোহ দৃষ্টিতে, প্রকাশও করে ফেলে অকপটে। ‘চক্র’ তেমনই কিছু গল্পের সংকলন, যেখানে কোনও রাজনৈতিক বা সাম্প্রদায়িক পক্ষাবলম্বন ছাড়া প্রতিফলিত হয়েছে ঘটমান ঘটনাবলী যে যার নিজস্ব রং নিয়ে। কৃত্রিম আশাবাদ নয়, বরং ‘চক্র’ আভাস দিয়েছে এমন চক্রব্যূহের যাতে তলিয়ে যাওয়া যেন অনিবার্য। গল্পগুলো রহস্যধর্মী হলেও উদ্দেশ্য রোমাঞ্চ সৃষ্টি নয়; বরং সমকালীন বাস্তবতাকে রাখঢাক না করে ফালাফালা করা।

Additional information

Weight 0.500 kg
Availability

In Stock

Binding

Hard Cover

Book Author

Discount

25% off

ISBN

978-81-996960-8-2

Language

Bengali

Pages

136

Publisher

BOIBONDHU

Reviews

There are no reviews yet.

Be the first to review “Chakra || Sriparna Bandopadhyay || চক্র || শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়”

Your email address will not be published. Required fields are marked *