Description
জীবনের গভীর ও জটিল বিষয়কে সহজভাবে বলতে পারার গুণ করায়ত্ত বলেই মৃগাঙ্ক ভট্টাচার্য এই সময়ের অন্যতম এক বলিষ্ঠ ও জনপ্রিয় গল্পকার। আকারে ছোটো হলেও তাঁর গল্প ব্যঞ্জনায় গভীর। গ্রাম ও শহরের নানা রঙের মানুষ তাঁর গল্পের উপাদান। পাশাপাশি নির্জন প্রকৃতি তাঁর গল্পের মূল অবলম্বন। বহমান সময়ের জলছাপ ধরা পড়ে তাঁর গল্পে। যে দুঃখ ততটা নাটকীয় নয়, যে কান্না অশ্রুহীন, যে দ্বিধা, দ্বন্দ্ব এবং সংশয় সুড়ঙ্গ খুঁড়ে গোপনে ঢুকে পড়ে আত্মার ভেতর, সেইসব অনুভূতি ছুঁয়ে-ছেনে মৃগাঙ্ক গড়েন তাঁর গল্পের শরীর।
এই লেখকের প্রথম গল্প ২০০৬ সালে প্রকাশ পেয়েছিল একটি দৈনিক সংবাদপত্রের রবিবারের পাতায়। গত কুড়ি বছর ধরে অজস্র ছোটোবড়ো পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশ পেয়ে চলেছে তাঁর গল্প। এই বইতে বেছে নেওয়া হয়েছে মৃগাঙ্ক ভট্টাচার্যর এমন কুড়িটি গল্প, যা স্বাদে ও বৈচিত্র্যে স্বতন্ত্র। কাহিনির সুখপাঠ্যতা ও বিষয়ের অভিনবত্ব এই বইটির প্রতিটি গল্পকেই করে তুলেছে আকর্ষণীয়।







Reviews
There are no reviews yet.