Description
তিনি ভারতের স্বাধীনতা ও দেশভাগ দেখেছেন। সাহিত্যিক শ্রীপারাবত তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা। সন্দেশে মহিরুহ ত্রয়ী সম্পাদকের সময়কালে তিনি ছিলেন অন্যতম ‘স্টার’ লেখক। সেই রেবন্ত গোস্বামী যখন তাঁর স্মৃতিকথার ঝাঁপি খুলে বসেন, তখন তা যে স্বাদে-গন্ধে অতুলনীয় হবে— সে আর বলার অপেক্ষা রাখে না।
তিন দশক সময়কাল ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় ছড়িয়ে-ছিটিয়ে-থাকা রেবন্ত গোস্বামীর স্মৃতিকথামূলক প্রবন্ধগুলি একত্র করে এই বই ‘যা হারিয়ে যায়’। এর বিষয়বস্তু হিসেবে একদিকে যেমন হারিয়ে-যাওয়া সময়ের হারিয়ে-যাওয়া নানা দ্রব্যের কথা এসেছে, হারিয়ে-যাওয়া গল্প আছে; তেমনি তিনি যে সমস্ত গুণী ব্যক্তিত্বের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের কথাও উঠে এসেছে এইসব মূল্যবান লেখায়। রচনাকাল ও প্রসঙ্গ আলাদা হলেও কোথাও যেন এক অদৃশ্য সুতোর মেলবন্ধনে এই লেখাগুলি গ্রথিত, এক হারিয়ে-যাওয়া সময়ের দলিল।







Reviews
There are no reviews yet.