Description
‘খাত’, ‘অপরিচিত’ ও ‘জলভ্রমি’— এই তিনটি কাহিনি নিয়ে রহস্য-রোমাঞ্চের এই সংকলন। আকারে যেমন এই তিনটির বিভিন্নতা আছে, তেমনি গোত্র-গণ-পর্বেও অর্থাৎ জঁর-সাবজঁরেও এদের মধ্যে ফারাক বেশ সুস্পষ্ট। ‘খাত’ একটি স্বতন্ত্র গল্প, বাকি দুটি এক ডিটেকটিভ সিরিজের। ‘খাত’ মৌলিক, অপরপক্ষে অন্য দুটি দুই বিখ্যাত বিদেশি চলচিত্রের ছায়াবলম্বনে। ‘অপরিচিত’ ছায়ার অনেক কাছাকাছি। ‘জলভ্রমি’ তার অনুপ্রেরণা থেকে অনেকটাই মোড় ঘুরে দূরে চলে গেছে— তবু নিউক্লিয়াসে একটা অনিবার্য মিল আছে। ‘খাত’ মূলত থ্রিলার; ট্রেজার-হান্ট ধর্মী গল্প। যাঁরা ধাঁধার সূত্র ধরে গুপ্তধনের সন্ধান করতে ভালোবাসেন, তাঁদের ভালো লাগবে আশা করি। খাতের প্রেক্ষাপট বর্তমান আমেরিকার সাউথ-ওয়েস্ট । লস এঞ্জেলসে গল্পের সূত্রপাত হলেও মূল ঘটনাস্থল কলোরাডোর গানিশন। চরিত্ররাও সবাই বিদেশি। ‘অপরিচিত’ এবং ‘জলভ্রমি’ অবসরপ্রাপ্ত রসায়ন অধ্যাপক অদ্রীশ বোস এবং তাঁর প্রাক্তন ছাত্রদের রহস্যভেদের গল্প। দুটিতেই ‘হু ডান ইট’-কে ছাপিয়ে যথাক্রমে ‘হাউ’ এবং ‘হোয়াই’ প্রশ্ন দুটি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।







Reviews
There are no reviews yet.