Description
তিনটি শহর, তিনটি জীবন, একটিই হাহাকার। ইতিহাসের চাকা যখন উল্টো দিকে ঘোরে, তখন সাজানো বাগানগুলো মুহূর্তেই মরুভূমি হয়ে যায়। “যুদ্ধ” উপন্যাসে আমরা দেখি হিমালয়দেশ আর সূর্যপুরের রাজনৈতিক দম্ভের মাঝে পিষ্ট হওয়া আকাশ সেনের পরিবারকে। গঙ্গাতীরের শান্ত বটবন শহরটি কীভাবে এক লহমায় বধ্যভূমিতে পরিণত হলো, আর এক মধ্যবিত্ত পরিবার কীভাবে তার শেকড় ছেড়ে আকাশে ডানা মেলল-তার রুদ্ধশ্বাস বর্ণনা এই প্রথম খণ্ড। কিন্তু শহর ছাড়লেই কি মুক্তি মেলে? “অগ্নিলতা। আমাদের নিয়ে যায় দহনের এক অন্য জগতে। যেখানে রাজিয়া নামের এক গৃহবধূকে আশ্রয় নিতে হয় শহরের ত্রাস ‘অগ্নি’র ডেরায়। এক গ্যাংস্টারের আস্তানায় ‘লতা’ হয়ে রাজিয়ার টিকে থাকার এই লড়াই কেবল জীবন বাঁচানোর নয়, বরং নিজের ব্যক্তিত্ব আর নারীত্বকে এক নিষ্ঠুর শক্তির হাত থেকে রক্ষা করার এক অদ্ভুত মনস্তাত্ত্বিক যুদ্ধ। অবশেষে এই ত্রয়ীর চূড়ান্ত পরিণতি ঘটে উদ্বাস্তু-তে। এটি ৬১ বছরের বৃদ্ধা অনুর গল্প। একবস্ত্রহীন অবস্থায় ঘর ছাড়ার সময় ফেলে আসা সেই ‘সবুজ ট্রাঙ্ক’ আর নদীর মাঝপথে হাত ছেড়ে হারিয়ে যাওয়া আজীবনের সঙ্গী প্রণব-অনুর জীবনকে দাঁড় করিয়ে দেয় এক অন্তহীন শূন্যতার সামনে। যেখানে সমাজ তাকে ‘মিথ্যাবাদী’ বলে উপহাস করে, সেখানে এক অচেনা মানুষের পঁচিশশো টাকার মানবিকতাই হয়ে ওঠে তার শেষ আশ্রয়। কেন পড়বেন এই ত্রয়ী? এই সংকলনটি কেবল গল্পের বই নয়, এটি আমাদের বর্তমান সময়ের এক নির্দয় আয়না। লেখক এখানে দেখিয়েছেন যে, ক্ষমতার খেলায় রাজা-মন্ত্রীরা চাল দেয় ঠিকই, কিন্তু কিস্তিমাত হতে হয় সর্বদা সাধারণ মানুষকে। বারুদমাখা ধোঁয়া, আগুনের লেলিহান শিখা আর নদীর শীতল স্রোতের ওপর দিয়ে হেঁটে যাওয়া এই ত্রয়ী উপন্যাস পাঠকদের হৃদয়ে এক গভীর স্থায়ী কম্পন তুলে যাবে।







Reviews
There are no reviews yet.