Description
বইয়ের নাম মণিমঞ্জুষা। মঞ্জুষা মানে পেটিকা। পাশ্চাত্য সাহিত্যে আছে Pandora’s Box— যা খুললেই কিলবিল করে মনের সব ময়লা, কালো বেরিয়ে এসেছিল। কিন্তু এই পেটিকা খুললে বেরোবে রত্নরাজি, যা মেয়েদের সত্যিকারের অলঙ্কার— তেজস্বিতা, দৃপ্ততা, দার্ঢ্য, আত্মমর্যাদাবোধ, স্বাধীনচিত্ততা, ঔদার্য, সাম্য। এই যুগের মেয়েদের সাজসজ্জার এই আসল উপকরণগুলি চিনিয়ে দেওয়ার জন্যই মণিমঞ্জুষা। হ্যাঁ, পাশ্চাত্যমুখী হও, কিন্তু পা-টা আর মনটা এই ভারতবর্ষে রাখো, কী অপরিসীম অমূল্য সব মণিমুক্তো রয়েছে ছড়িয়ে ছিটিয়ে— অবহেলায়, চিনতে শেখো!
এই সংগ্রহটির আরেকটি উদ্দেশ্য হল বৌদ্ধভিক্ষুণীদের জীবন সম্পর্কে একটু সহজ ভাষায় জানানো। এই সংক্রান্ত যা আছে, সেখানে হয় অনুবাদ ভঙ্গিটি কঠিন, নয়তো লেখাগুলি গবেষণাধর্মী। প্রকাশক এবং সম্পাদক— দুজনেরই ইচ্ছে ছিল যে ঐতিহাসিক সত্যতাকে ভিত্তি করে সাধারণ কথ্য ভঙ্গিতে জীবনী নির্মাণ, বলা যেতে পারে রম্যপ্রবন্ধ, যা প্রবন্ধের শুষ্ক কাঠামো ভেঙে খানিক গল্পের আঙিনায় প্রবেশ করেছে।







Reviews
There are no reviews yet.