Description
লীলা মজুমদার লিখেছিলেন, “শিশির ছিল জাত গল্পকার। নিজের অজান্তে ওর মন গল্প রচনা করত। শৌখিন বড়োলোকেদের খাস গল্প নয়। দুঃখীদের গল্প, সবাই যাদের ঘৃণা করে, তাদের গল্প, চোরছ্যাঁচড়দের গল্প, মুখ্যু গরিবদের গল্প। কিন্তু ওর সব গল্প রক্তমাংসে গড়া মানুষের কথা।”
শিশিরকুমার মজুমদার রচিত কিশোর উপন্যাস সমুদ্রের মণিমুক্ত সেঁচে তুলে আনা হল পাঁচটি রত্ন। নাখনাটিয়ার রহস্য, সিন্ধুতলের সন্ধানী, পাতালপুরী অভিযান, দাম্ভোরের ভয়ংকর ও চন্দ্র সরোবর প্রোজেক্ট। এই পাঁচটি কিশোর উপন্যাস কোনো-না-কোনোভাবে একে অপরের সঙ্গে সম্পৃক্ত। বিজ্ঞান, পুরাণ, রোমহর্ষক অভিযান, প্রকৃতিপ্রেম ও মূল্যবোধের পাঠ মিশে আছে প্রতিটি কাহিনিতে। সত্যজিৎ রায়ের আঁকা মূল অলংকরণগুলি সংকলনটির পূর্ণতা প্রদান করেছে।







Reviews
There are no reviews yet.