Description
“ভালোবাসা”… এটা কেবল একটা শব্দ নয়। বরং বলা ভালো, এটা একটা শক্তি। যা নীরবে বহমান আমাদের ধমনীতে। আমরা অনেকে তা সহজেই উপলব্ধি করতে পারি, আবার অনেকের ক্ষেত্রে ‘ভালোবাসা’ হল নিরন্তর প্রতীক্ষারই অপর নাম। এই প্রতীক্ষাতেই তাদের মুক্তি, তাদের প্রাপ্তি। প্রেম তাদের কাছে অপেক্ষার এক অঙ্গীকার।If I am really a part of your dream, you’ll come back one day. এই উক্তিতে পাওলো কোয়েলহো যেন যথার্থই আমার কাহিনীর অর্জুন। যে তার কাছের মানুষের জন্য অনন্ত অপেক্ষার পথে পাড়ি দিতে সদা প্রস্তুত। আর শুধু কি উনি? শ্রদ্ধেয় রবীন্দ্রনাথের দর্শনেও যে ‘ভালোবাসা মানে প্রাপ্তি নয়, বরং অপেক্ষা, আকাঙ্ক্ষা, আর না-পাওয়ার মাধুর্য’। চোখের বালি’র বিনোদিনী ও মহেন্দ্র, শেষের কবিতা’র লাবণ্য আর অমিত যেন সেই কথাগুলোই বারেবারে মনে করায়। আমার এই কাহিনীতে অর্জুন যেন এক রামধনু। আর অনু? সে এক মুক্ত আকাশ। অনুর হাতের পাঁচটি আঙুলকে মুঠোবন্দী করে একসাথে সমাজের ঝড়কে সামলে নিয়ে অর্জুন আবার অপেক্ষা করে তার প্রিয় মানুষটির জন্য। হয়তো এ জন্মে নয়… পরজন্মে আবার তার প্রেমিক হওয়ার আকাঙ্খায়। ঠিক যেমন রামধনু নিজেকে মেলে ধরার বাসনায় আবার একটা খোলা আকাশের প্রতীক্ষায় থাকে।







Reviews
There are no reviews yet.