Description
সেই ষাটের দশকে কবি সুনীল গঙ্গোপাধ্যায় যখন তাঁর প্রথম উপন্যাস ‘যুবকযুবতী’রা লিখছেন আপন খেয়ালে, কোথাও ছাপাবার তাগিদ ছাড়াই, তখন বাংলা উপন্যাসের নানা দিকবদল ঘটে গেছে। রোমান্সের ছায়ালোকে নয়, অন্তর্মুখিনতায়, আত্মনিমগ্নতায় এই সময়ের কথাকাহিনীর চরিত্রদের আমরা মুক্তি খুঁজতে দেখি। যুবক-যুবতীরা বেরিয়ে পড়েছে জীবনের মানে খুঁজতে। একেবারে নিজেদের মতো করে। অথচ জীবনের অন্বয় ভেঙে গেছে, শব্দ হারিয়ে ফেলেছে তার অভিধা। তবু তাদের আর্তিকে চিনে নিতে পাঠকের ভুল হয়নি। এই প্রেক্ষাপটকে সুনীল গঙ্গোপাধ্যায় নিজেই চিহ্নিত করেছিলেন ‘ব্যাখ্যাহীন অস্থিরতা’ বলে। অভিজ্ঞান সন্ধানের গূঢ় যন্ত্রণায় নিহিত ছিল এই অস্থিরতা।কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের দিকনির্ণায়ক আত্মপ্রকাশ ঘটল ‘আত্মপ্রকাশ’-এ। এই উপন্যাস থেকে তিনি যেভাবে বাংলা কথাসাহিত্যের সীমাহীন ভূগোলকে অতিক্রম করে যাত্রা শুরু করেছিলেন, তা বিস্ময়কর। বাংলা উপন্যাসের জগতে সুনীল গঙ্গোপাধ্যায় যেন নিজেই এক প্রতিষ্ঠান। সফল ঔপন্যাসিকের পটজ্ঞান, চরিত্রচিত্রণের কারুতা, আকীর্ণ মানবপ্রতিমার নির্মাণ, সময়চেতনা, মূল্যবোধ, বিচিত্র গল্প চয়নের কুশলতা, জীবন জিজ্ঞাসার ব্যাকুলতা, সত্যের অনুসন্ধান, রূপসৌকর্য-এর সবগুলিই তাঁর করায়ত্ত ছিল। প্রতিটি ক্ষেত্রেই তিনি স্বতন্ত্র ও উজ্জ্বল। তাঁর উপন্যাসসমূহ বাংলা কথাসাহিত্যের সম্পদ।তাঁর প্রথম উপন্যাস থেকে শুরু করে একবিংশ শতাব্দীর সূচনালগ্নে লেখা উপন্যাসেও সুনীল সমান সজীব, সমান প্রাণবন্ত। তাঁর হাতে উপন্যাসে শিল্পরূপ নতুন মর্যাদা পেয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের সমস্ত উপন্যাস খণ্ডে খণ্ডে প্রকাশের আয়োজন করা হয়েছে। ইতিপূর্বে প্রকাশিত হয়েছে উপন্যাস সমগ্রর চোদ্দটি খণ্ড। এবার উপন্যাস সমগ্র-১৫। এই খণ্ডে আছে প্রথম আলো (দ্বিতীয় পর্ব ১-৬৩ অধ্যায়), স্বপ্নসম্ভব, খেলা নয়, আশ্রয়।
সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস সমগ্র-র অন্যান্য খণ্ডে প্রকাশিত উপন্যাসসমূহ:
প্রথম খণ্ড
আত্মপ্রকাশ • যুবক যুবতীরা • সুখ অসুখ • অরণ্যের দিনরাত্রিহৃদয়ে প্রবাস • প্রতিদ্বন্দ্বী • রূপালী মানবী
দ্বিতীয় খণ্ড
সরল সত্য • নদীর পারে খেলা • তুমি কে?বসন্ত দিনের ডাক • গভীর গোপন • জীবন যে রকম • পুরুষ
তৃতীয় খণ্ড
কালো রাস্তা সাদা বাড়ি • মেঘ বৃষ্টি আলো • কেন্দ্রবিন্দু অর্জুন • অচেনা মানুষ • স্বপ্ন লজ্জাহীন • বেঁচে থাকার নেশাকবি ও নর্তকী • দর্পণে কার মুখ • নদীর ওপার
চতুর্থ খণ্ড
জনারণ্যে একজন • হীরক দীপ্তি • তোমার-আমারস্বর্গের নীচে মানুষ • একা এবং কয়েকজন
পঞ্চম খণ্ড
আমিই সে • বুকের মধ্যে আগুন • প্রকাশ্য দিবালোকেসত্যের আড়ালে • সংসারে এক সন্ন্যাসী • কোথায় আলোভালোবাসার দুঃখ • অভিমান • কেউ জানে নামনে মনে খেলা • বন্ধুবান্ধব • ভালো হতে চাই
ষষ্ঠ খণ্ড
চন্দ্রকিরণ • ছবির মানুষ সরাইখানা • এক জীবনেসুখের দিন ছিল • পায়ের তলায় মাটি • সুপ্তবাসনাসেই দিন • সেই রাত্রি • মধুময় • নবজাতকবাবা মা ভাই বোন
সপ্তম খণ্ড
জলজঙ্গলের কাব্য • সেই সময় (প্রথম পর্ব)মধ্যরাতের মানুষ • অন্দরমহলএলোকেশী আশ্রম • ফিরে আসা • অমৃতের পুত্রকন্যা
অষ্টম খণ্ড
সেই সময় (দ্বিতীয় পর্ব) • হৃদয়ের অলিগলি • রক্তমাংসশ্যামসাহেব • উড়নচণ্ডী
নবম খণ্ড
ভালোবাসা, প্রেম নয় • সুখনিবাস • রহস্য কাহিনীর মতনহে প্রবাসী • সপ্তম অভিযান • আজও চমত্কারপূর্ব-পশ্চিম (সূচনা পর্ব) প্রথম খণ্ড
দশম খণ্ড
পূর্ব-পশ্চিম (যৌবন পর্ব) • ময়ূর পাহাড় • জয়াপীড় অসমতল
একাদশ খণ্ড
পূর্ব-পশ্চিম (উত্তর পর্ব, উপসংহার) • জোছনাকুমারী ধূলিবসন
দ্বাদশ খণ্ড
উত্তরাধিকার • বিশাখা • ন্যায় কিংবা অন্যায় • ছবি পারমিতা • শকুন্তলাযাই • কাজরী • সমুদ্রতীরে • এই পৃথিবীতেএকটি নদীর নামকল্পনার নায়ক • আমাদের সেইসব দিনকিশোর ও সন্ন্যাসিনীআলপনা আর শিখা • শিখর থেকে শিখরে
ত্রয়োদশ খণ্ড
টান • ছেলে বাড়ি ফিরে এসেছে • জোর • রাকাজীবনীর দু’রকম খসড়াকনকলতা • অন্ধকার ঘরের চাবি • ছোট পৃথিবীর সীমানা রূপটান
চর্তুদশ খণ্ড
দু’জন • মনে রাখার দিন • বুকের পাথর • প্রথম আলো(প্রথম পর্ব)







Reviews
There are no reviews yet.