Description
বসন্তের বিকেল, প্রেমের নিভৃত মুহূর্ত আর হঠাৎ নেমে আসা এক অন্ধকার—রাতুল আর অদ্রিজার সরল ভালোবাসার নিপাট গল্প যখন এক নৃশংস খুনে থমকে যায়, তখনই খুলে যায় এক গভীরতর ষড়যন্ত্রের দরজা।
কলকাতার অলিগলি থেকে বগুরানের সমুদ্রসৈকত, সেখান থেকে দার্জিলিঙের কুয়াশামোড়া চা বাগান—তদন্তকারী অফিসার বিদিশার পিছু পিছু পাঠক পৌঁছে যান এমন এক জগতে যেখানে প্রকৃতি, রাজনীতি আর লোভ পরস্পরের সঙ্গে জড়িয়ে আছে।
সম্পত্তি, প্রতিহিংসা আর গোপন এক মঠের রহস্য মিলেমিশে গড়ে তোলে এমন এক আখ্যান, যা থ্রিলারের গতিতে ছোটে অথচ থামিয়ে দেয় প্রকৃতিপ্রেমের গভীর জিজ্ঞাসায়। পল্লব দাসের কলমে অপরাধ, সম্পর্ক আর অস্তিত্বের সংকট মিলে তৈরি হয়েছে এক অন্যরকম পাঠ-অভিজ্ঞতা—“এ কী গভীর বাণী শুনি”।
Best Thriller book in Bengali, bengali Thriller book







Reviews
There are no reviews yet.