Description
ছয় হাতের দেবীমূর্তি- দার্জিলিংয়ে এক রহস্যময় বৃদ্ধ জয়ন্তের হাতে তুলে দেয় ছয় হাতের এক দেবীমূর্তি। তার ভবিষ্যৎবাণী, আজ রাতেই জয়ন্তের পরিবার ভয়ংকর বিপদের মুখে পড়বে। একমাত্র এই মূর্তিই তাদের বাঁচাতে পারে। কিন্তু দেবীমূর্তিটি কি সত্যিই রক্ষাকত্রী, নাকি তার মধ্যেই লুকিয়ে আছে আরও ভয়ংকর কোনো অশুভ শক্তি? দিবাকরদার বিপদ-অফিসের ক্যান্টিনে লাঞ্চ করতে বসে পণ্ডিতজী দিবাকরদার কপালে দেখতে পান এক রহস্যময় রেখা। ললাট দর্শন তন্ত্র অনুযায়ী, এই রেখা নিকট ভবিষ্যতে অকালমৃত্যুর সংকেত। কিন্তু নিয়তির লেখা কি বদলানো সম্ভব? তন্ত্রজ্ঞান ও সাধনার শক্তিতে পণ্ডিতজী কি দিবাকরদাকে আসন্ন মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবেন, নাকি নিয়তিই শেষ কথা বলবে? চুক্তি- গ্রামে যাওয়ার পথে বহুদিন পর স্কুলের সহপাঠী হরিপদর সঙ্গে দেখা হয় বিকাশের। কথায় কথায় দুজনেই ভাগ করে নেয় নিজেদের দাম্পত্য জীবনের অশান্তির কথা। হরিপদ তখন বিকাশকে দেয় এক অদ্ভুত চুক্তির প্রস্তাব। কী সেই চুক্তি? সুখের বিনিময় যদি হয় প্রিয় মানুষটির জীবন, তবে তা কি বিকাশের জীবনে শান্তি এনে দেবে, নাকি সেই চুক্তিই ডেকে আনবে সর্বনাশ?







Reviews
There are no reviews yet.