Description
ছড়ার বিষয়বস্তু পাল্টিয়েছে, আগের মতো একটা কিছু বললেই হলো না, একটা জীবনধর্মী বক্তব্য থাকতে হবে। সমসাময়িক সমাজ, রাজনীতি যা একটি গল্প, উপন্যাস, নাটক, গুরুগম্ভীর কবিতায় ব্যক্ত হতে পারে, ছড়ায়ও অনায়াসে পারে। সাহিত্যের অন্যান্য শাখার মতো ছড়া আজ ছোটদের-বড়োদের সবার। ছড়ার ভাষাও পাল্টিয়েছে। ছন্দও পালটানো উচিত। শুধু স্বরবৃত্তেই কেন লেখা হবে ছড়া? স্বরবৃত্তেও, আগের চেয়ে অনেক নতুন করে লিখতে হবে। স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত – তিন ছন্দেই ছড়া লিখে এর মধ্যে চালাতে হবে নানা নিরীক্ষা। ছড়ায় ছন্দ’ গ্রন্থের লেখক প্রণব চৌধুরীর এই উক্তিটির সঙ্গে বর্তমান লেখক সম্পূর্ণ সহমত পোষণ করেন। আগ্রহী পাঠক এই গ্রন্থে তার অনেক প্রমাণ খুঁজে পাবেন।







Reviews
There are no reviews yet.