Description
দুই যুগের দুই কন্যার জীবনকাহিনি সংকলিত হয়েছে এই গ্রন্থে। সুরক্ষিতা’ উপন্যাসের ছবি এই যুগেরই মেয়ে। সংসারে দারিদ্র্য থাকলেও সুখী ছোট্ট পরিবারে বড়ো-হতে-থাকা সদ্যকিশোরী ছবি অকস্মাৎ যেদিন পিতৃহারা হল, আক্ষরিক অর্থেই সে ও তার মা বাধ্য হল পথে নামতে। ছোট্ট সংসারের গৃহিণী তার মা হয়ে উঠল বাবুদের বাড়িতে ঠিকা-কাজ-করা কাজের মাসি। আর সে নিজে হয়ে উঠল লোকের বাড়ির আয়া। সংক্ষিপ্ত পিতৃস্নেহের স্মৃতি বুকে নিয়ে শুরু হল তার জীবনযুদ্ধ। রূঢ় বাস্তবের জমিনে পা রেখেও তার নিজের অন্তরে রয়ে গেল সুস্পষ্ট এক চেতনা ও মর্যাদাবোধ, সংগ্রহ করল আশ্চর্য কিছু ভালোবাসার স্পর্শও। দীর্ঘ পথ চলার পর, একদিন সে এবং তার পরিবার পেয়ে গেল নতুন নিশ্চিন্ত এক জীবনের সন্ধান। ‘সৌদামিনীর ঘরে ফেরা’ উপন্যাসের সৌদামিনী বিগত শতাব্দীর চারের দশকের সর্বসুলক্ষণা এক কিশোরী মেয়ে। দৈবক্রমে যার বৈধব্য ঘটল তার বিয়ের দু-দিন পরেই। সমাজের চোখে অবিলম্বে সেই কিশোরী হয়ে উঠল কুলক্ষণা। অতএব, শ্বশুরবাড়িতে তার স্থান হল না, এমনকি কিছুদিন পিতৃগৃহে বাসের পর সে হয়ে উঠল অসহ্য রকমের অমাঙ্গলিকা। নিখুঁত ষড়যন্ত্রে মেয়েটি বিতাড়িত হল বহু দূরের এক নির্বান্ধব তীর্থ শহরে। অসহনীয় দীর্ঘ জীবনের ভার বইতে বইতে সে যখন মৃত্যুর দিন গুনছে, তখনই দৈবাৎ তার সঙ্গে আলাপ হল এক যুবকের, যে তার উত্তরপুরুষ। পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত করে ওই জেন-জ়ি যুবক কি নিজের পরিবারে স্থান করে দিতে পারবে ওই বৃদ্ধাকে?







Reviews
There are no reviews yet.