Availability: In Stock

Kagajer Bou || Shirshendu Mukhopadhyay || কাগজের বউ || শীর্ষেন্দু মুখোপাধ্যায়

Original price was: ₹275.00.Current price is: ₹206.25.

Prices are subjected to change. We will inform you in such cases.
Category:

Description

এই উপন্যাসের নায়ক উপল বেঁচে থাকবার জন্যে কী না করতে চেয়েছে! বাস-কনডাক্‌টরি থেকে ট্রেন-ডাকাতি সবকিছুই, কিন্তু কোনওটাই সেভাবে সে পারে না। উপলের ছিল দুরারোগ্য এক খিদে—  কষ্টের মতো, ক্যানসারের মতো, সে রেখেছিল খিদে মেটাবার জন্য কিছু টাকা,—  জলপ্রপাতের মতো, হ্যান্ডবিলের মতো, কিংবা জ্যোৎস্নার মতো অনায়াস টাকা। যা-ই করতে গেছে উপল, তাইতেই বাধা হয়ে দাঁড়িয়েছে তার বুড়ো বিবেক আর কানা মামি। শেষ পর্যন্ত টাকা এল এক বিচিত্র পক্ষে। উপলের বন্ধু সুবিনয় যখন তার শালী প্রীতির প্রেমে পাগল, তখন উপলকে লাগাল তার নিজের বউ ক্ষণার সঙ্গে অবৈধ প্রেম করার কাজে। কোনও কাজই শেষ পর্যন্ত পারে না উপল, তবে একাজটা পেরেছিল। কিন্তু রাখতে পারল কি? জটিল থেকে জটিলতর নানা ঘটনার পাকে জড়িয়ে পড়ে সে।

শীর্ষেন্দু মুখোপাধ্যায় তাঁর এই উপন্যাসে শুধুই স্মরণীয় কয়েকটি চরিত্র, বরণীয় একটি বক্তব্য তুলে ধরেননি; বহু বিচিত্র জটিল এবং সূক্ষ্ম ঘটনার মধ্য দিয়ে এই মেকি, অসার, ঠুনকো সভ্যতার অন্তর্লোকটি সম্পূর্ণ উন্মোচিত করেছেন। ঘটনাপরম্পরার দিক থেকে এই বই এক রুদ্ধশ্বাস থ্রিলারের মতো রমণীয়, অথচ একই সঙ্গে এক মহত্তর বক্তব্যে ও ভাবনায় চিরায়ত সাহিত্যের অঙ্গীভূত।

Additional information

Weight 0.314 kg
Dimensions 22 × 12 × 3 in
Availability

In Stock

Binding

Hard Cover

Book Author

Discount

25%

ISBN

9788170664307

Language

Bengali

Pages

110.0

Publisher

ANANDA

Reviews

There are no reviews yet.

Be the first to review “Kagajer Bou || Shirshendu Mukhopadhyay || কাগজের বউ || শীর্ষেন্দু মুখোপাধ্যায়”

Your email address will not be published. Required fields are marked *