Description
লীলা মজুমদার লিখেছিলেন, “শিশির ছিল জাত গল্পকার। নিজের অজান্তে ওর মন গল্প রচনা করত। শৌখিন বড়োলোকেদের খাস গল্প নয়। দুঃখীদের গল্প, সবাই যাদের ঘৃণা করে, তাদের গল্প, চোরছ্যাঁচড়দের গল্প, মুখ্যু গরিবদের গল্প। কিন্তু ওর সব গল্প রক্তমাংসে গড়া মানুষের কথা।”
শিশিরকুমার মজুমদার রচিত কিশোর উপন্যাস সমুদ্রের মণিমুক্ত সেঁচে তুলে আনা হচ্ছে পাঁচটি করে রত্ন, এবং তা খণ্ডে খণ্ডে সাজিয়ে দেওয়া হচ্ছে। এই তৃতীয় খণ্ডে রয়েছে—থার্টিন আপ ঝমঝমা এক্সপ্রেস, রাতের ডাকগাড়ি, দান্তাল, অন্ধকারের অতিথি ও অমাবস্যার রাতে।
প্রথম তিনটি উপন্যাসে মিলেমিশে যায় প্রকৃতিপ্রেম ও মানবপ্রেম। শেষের দুটি উপন্যাস ভৌতিক-অলৌকিক গোত্রের, শিহরন জাগায় পাঠক-মনে। সবকিছু ছাপিয়ে কিশোর-কিশোরীদের মূল্যবোধের পাঠ শেখায় শিশিরকুমারের কলম। এই বইয়ের প্রতিটি লেখায় রয়েছে তার স্বাক্ষর।







Reviews
There are no reviews yet.