Description
দুটো ভিন্নধর্মী উপন্যাস নিয়ে এই পুস্তকটি তৈরি। এখানে প্রধানত মানুষের মনের জটিল মনস্তাত্ত্বিক, বিষয়গুলো বেশি করে ফুটে উঠেছে। প্রথম উপন্যাস ‘রুদ্র তাণ্ডবম’। কর্পোরেট জগতের রাজনীতি এবং সীমাহীন লোভ কিভাবে একটার পর একটা ষড়যন্ত্র করতে পারে এবং সেই ষড়যন্ত্রের শিকার হয়ে যায় এক প্রতিভাবান সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই ষড়যন্ত্রের ফলে ভেঙ্গে যায় তার পরিবার। সমস্ত স্বপ্ন চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়, কিন্তু তিনি কি এই অন্যায় সহ্য করে নেবেন? তার প্রতি করা অন্যায়ের, জটিল ষড়যন্ত্রের প্রতিটি পরতে পরতে জড়িয়ে থাকা ব্যক্তিদের, শাস্তি কি প্রাপ্য নয়? সেই শাস্তির জন্যই তৈরি করা হয় তাণ্ডবম। এক মধ্যবিত্ত সাধারণ ঘরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর অসম লড়াইয়ের কাহিনী, শহরতলী থেকে কলকাতা শহরের তথ্য প্রযুক্তি দপ্তরে কাজ করতে যাওয়া যেকোন মানুষের কাহিনী হয়ে উঠতে পারে এই ‘সাইবার ক্রাইম’২ ভিত্তিক উপন্যাস। দ্বিতীয় উপন্যাস প্রণয়-কল্যাণীর অভিজাত এলাকায়, ফ্ল্যাট বাড়ির মধ্যে গভীর রাতে খুন হয়ে যায় একজন পুরুষ। খুনি তার শয্যাসঙ্গিনী মেঘা। মেঘা নিজেই থানায় ফোন করে জানায় যে সে খুন করেছে, কিন্তু আত্মরক্ষা করতে। অথচ ক্রাইম সিন এবং বেশ কিছু তথ্য বারবার প্রমাণ করতে চাইছে, আসল খুনি হয়তো মেঘা নয়। তাহলে আসল খুনি কে? মেঘা কি কাউকে বাঁচাতে চাইছে? মেঘার উকিল হিসেবে সামনে আসে কলকাতা হাইকোর্টের নামজাদা এডভোকেট বৃষ্টি সেনগুপ্ত। কিন্তু মৃত সঞ্জয় রাউত কি তার খুনের বিচার পাবে? সাব ইন্সপেক্টর সৈকত বোস নানা ভাবে চেষ্টা করে। খুনের কিনারা করতে গিয়ে আবিষ্কার করে ফেলে এক অদ্ভুত সমাপতন। আসল খুনি কে? কিভাবে সঞ্জয় রাউত খুন হলেন? কে খুন করল? এর পেছনে কি কারণ? সমস্ত রহস্যের উদঘাটন এর পিছনে প্রণয় নামকরণ কেন? আসলে এখানে কোন সম্পর্কে কথা বলা হয়েছে?







Reviews
There are no reviews yet.