Description
শান্ত, নিরিবিলি গ্রাম সেন্ট মেরি মিড। সেই গ্রামের ভিকারেজের স্টাডিতে খুন হলেন কর্নেল লুসিয়াস প্রোথেরো—এমন একজন মানুষ, যাঁকে গ্রামের অনেকেই অপছন্দ করত। ফলে সন্দেহের তালিকাও দীর্ঘ। কিন্তু খুনের রহস্য আরও জটিল হয়ে ওঠে, যখন একাধিক ব্যক্তি অপরাধের দায় স্বীকার করতে শুরু করে! ঘটনার সূক্ষ্ম অসংগতিগুলো চোখ এড়ায় না গ্রামের বৃদ্ধা মিস মার্পলের। মানুষের স্বভাব, সম্পর্কের টানাপোড়েন এবং গোপন অভিসন্ধি সম্পর্কে তাঁর তীক্ষ্ণ পর্যবেক্ষণ ধীরে ধীরে উন্মোচন করে এক নির্মম হত্যার রহস্য।
কে খুন করল কর্নেল প্রোথেরোকে? কেন? আর সবচেয়ে বড়ো কথা—যে সত্য সকলের চোখের সামনে রয়েছে, তা কেউ দেখতে পাচ্ছে না কেন? আগাথা ক্রিস্টির কিংবদন্তি গোয়েন্দা মিস মার্পলের প্রথম রহস্য-সমাধানের কাহিনি—দ্য মার্ডার অ্যাট দ্য ভিকারেজ।







Reviews
There are no reviews yet.