Description
যখন অন্ধকারের গহীন থেকে কোনো অমোঘ আহ্বান ভেসে আসে, তখন সেই ডাক এড়ানো কি সত্যিই সম্ভব? এই বইটির মলাটের ভেতর লুকিয়ে আছে দুটি আলাদা পৃথিবীর, দুটি ভিন্ন মানুষের লড়াইয়ের উপাখ্যান। এক প্রান্তে প্রাচীন এক অশুভ শক্তির গ্রাস থেকে প্রিয়জনকে বাঁচানোর মরিয়া চেষ্টা; অন্য প্রান্তে ক্ষমতার অহংকার আর সামাজিক বৈষম্যের যাঁতাকলে পিষ্ট এক সরল প্রেমের মর্মান্তিক পরিণতি ও অপরাধবোধের হাতছানি। চূড়ামণিপুরের অভিশপ্ত ভল্ট থেকে শুরু করে কালিম্পং ও নেওরা ভ্যালির কুয়াশাঢাকা পাইন বন-প্রতিটি পাতায় ওত পেতে আছে না-মেটা কিছু রহস্য আর রক্তের দাগ। দুটো গল্প, দুটো রাত। ভোরের আলো ফোটার আগে, দিতে হবে একটা মূল্য। প্রশ্ন হল, আপনি তৈরি কি না?







Reviews
There are no reviews yet.