Availability: In Stock

Mallabhumer Prekhyapote, Bankura Jelar Udbhab O Bikash || Dr. Purnendu Bhattacharya || মল্লভূমের প্রেক্ষাপটে বাঁকুড়া জেলার উদ্ভব ও বিকাশ || ড. পূর্ণেন্দু ভট্টাচার্য

Original price was: ₹650.00.Current price is: ₹487.50.

Prices are subjected to change. We will inform you in such cases.
Category:

Description

মল্লভূমের প্রেক্ষাপটে বাঁকুড়া জেলার
উদ্ভব ও বিকাশ গ্রন্থটি মল্লভূমের প্রাক্-ইতিহাস ও ভূপ্রকৃতি থেকে শুরু করে আধুনিক বাঁকুড়া জেলার উদ্ভবের ধারাবাহিক ইতিহাসের একটি অনুসন্ধানমূলক প্রয়াস। দক্ষিণ-পশ্চিম রাঢ় বাংলায় মল্লরাজাদের উত্থান, শাসনব্যবস্থা, রাজস্ব আদায় পদ্ধতি এবং বিষ্ণুপুরকে কেন্দ্র করে মল্লরাজ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক বিকাশ এই গ্রন্থের অন্যতম আলোচ্য বিষয়। পাশাপাশি মারাঠা বা বর্গি আক্রমণ প্রতিহত করতে মল্লরাজাদের ভূমিকা, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মল্লরাজাদের বিরোধ, মল্লভূমে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠা, ভূমি ও রাজস্ব ব্যবস্থার পরিবর্তন এবং কোম্পানি শাসনের বিরুদ্ধে কৃষক ও আদিবাসী প্রতিরোধের ধারাও এখানে বিশ্লেষিত হয়েছে। একের পর এক দুর্ভিক্ষ কীভাবে এই অঞ্চলের জনজীবন, কৃষি ও অর্থনীতিকে বিপর্যস্ত করেছিল, তারও সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়েছে। প্রামাণ্য ইতিহাসের পাশাপাশি লোকস্মৃতি, লোককথা ও প্রচলিত লোকঐতিহ্যকে ঐতিহাসিক উপাদানের সঙ্গে মিলিয়ে বিচার করে এই গ্রন্থে দেখানোর চেষ্টা করা হয়েছে-কীভাবে মল্লভূমের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক বিবর্তনের মধ্য দিয়ে ধীরে ধীরে আধুনিক বাঁকুড়া জেলার উদ্ভব ও বিকাশ ঘটেছিল।

Additional information

Weight 0.396 kg
Dimensions 22 × 12 × 3 in
Availability

In Stock

Binding

Hard Cover

Book Author

Discount

25% off

ISBN

978-81-903318-0-7

Language

Bengali

Pages

352

Publisher

Reviews

There are no reviews yet.

Be the first to review “Mallabhumer Prekhyapote, Bankura Jelar Udbhab O Bikash || Dr. Purnendu Bhattacharya || মল্লভূমের প্রেক্ষাপটে বাঁকুড়া জেলার উদ্ভব ও বিকাশ || ড. পূর্ণেন্দু ভট্টাচার্য”

Your email address will not be published. Required fields are marked *