Description
আফ্রিকার নিরীহ স্বভাবের পর্বত গরিলাদের বাঁচাতে, গরিলা প্রেমী ডায়ান ফসিকে আফ্রিকার রুয়ান্ডার দেশে প্রাণ হারাতে হলো, কিন্তু কেন? মাফিয়াদের মত নিরাপত্তা দিয়ে মরু বণিকদের থেকে রাজস্ব আদায় করতে রোমানরা মরক্কোর ভলুবিলিসে এক শহর বানিয়েছিলো। এক দিন সে সব ফেলে তারা ফিরে চলে গেল কেন? ভলুবিলিস ধ্বংসস্তুপে দাঁড়িয়ে, দু হাজার বছর আগের জীবনকে কল্পনায় পুনঃসৃষ্টি করা এক কাহিনী আছে এখানে। আরজেন্টিনার বুয়েনস এয়ারস শহরে আছে রিকোলেটা সমাধিভূমি। নিজের সমাধি সৌধ বানানোর জন্য লোকেরা মিলিয়ন ডলার দিয়ে সেখানে জায়গা আগাম সংরক্ষন করে কিন্তু কেন? অজস্র অভিযাত্রী প্যাটাগনিয়া অভিযানে গিয়েছেন। ক্যাপ্টেন ম্যাজেলান, চার্লস ডারউইন আরো অনেকে। প্রকৃতির বিস্ময় প্যাটাগনিয়া কি এখনো আদিম ও অবিকৃত আছে? সন্তান হারানো শোক প্রাণীদের হয়। নীরবে সেই শোক পালন না করে, নিশুতি রাতে, নাসিকা প্রশ্রবণের প্রচন্ড শব্দ তুলে, কেনিয়ার মাসাইমারার জলহস্তি কি সন্তান হারানো শোক প্রকাশ করে? মাড়া নদীর অসংখ্য ক্ষুধার্ত কুমিরের ভয়কে অবজ্ঞা করে, মাড়া নদী পার হয়ে, তানজানিযার সারেঙ্গাটি থেকে পাশের কেনিয়া দেশের মাসাইমারতে পনেরো লক্ষ তৃণভুজি প্রাণী প্রতি বছর যায় আবার ফিরে আসে কেন? স্বল্প পরিভ্রমিত জায়গাগুলির তথ্যসমৃদ্ধ চাক্ষুষ বিবরণ এই বইতে লিপিবদ্ধ করা আছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের ছয়টি দেশের অন্য স্বাদের ভ্রমণ কাহিনীর এক সঙ্কলন আছে এক গাঙচিলের বিস্মিত চোখে বইতে।







Reviews
There are no reviews yet.