Description
দস্যুতা, চুরি ও নানা অপরাধ মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। জলপথে- সমুদ্র বা নদীতে দস্যুতা তেমনি কিন্তু বিশেষত সমুদ্রে জলদস্যুতার রোমান্টিকতার কারণে তা একটা আলাদা সম্ভ্রম জাগায় রহস্য-রোমাঞ্চ প্রিয় মানুষের মনে আর সেই সুযোগ কাজে লাগিয়ে ইউরোপের লেখকগণ রোমান্টিক গল্প-উপন্যাস লিখেছেন। কিন্তু রোমান্টিকতার খোলস ছাড়িয়ে দেখলে বোঝা যায় এর নিষ্ঠুরতার দিকগুলো। শুধু তাই নয় এর মাধ্যমে রাষ্ট্র ও সমাজের মাথারা অগাধ ধনসম্পত্তির অধিকারি হয়েছেন, ধর্মীয় নেতারা তাদের ধর্মপ্রচার ও প্রসার করেছেন এবং ইউরোওপীয় দেশগুলো একের পর এক পরদেশ দখল করে উপনিবেশ স্থাপন করে তাদের সর্বস্ব লুঠ করে ধনী হয়েছে। এর নৃশংসতা ও অমানবিকতার রুক্ষ বিষয়গুলো মূলধারার ঐতিহাসিকরা সর্বদা পরিহার করে গেছেন। এখানে সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে।







Reviews
There are no reviews yet.